দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে ৩০ হাজার টাকা থেকে শুরু করে এক লাখ টাকার বেশি বেতন স্কেলে নিয়োগের সুযোগ এসেছে। পেট্রোবাংলা, পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাণ-আরএফএলসহ একাধিক প্রতিষ্ঠানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এসব পদের কয়েকটিতে আবেদনের সুযোগ এখনো রয়েছে।
বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনে (ইএসডিও) ‘ব্রাঞ্চ ম্যানেজার’ পদে ৩০ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। এ পদে যোগদানের শুরুতেই মাসিক বেতন ৪৬ হাজার টাকা। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি এবং ঋণ কার্যক্রম পরিচালনায় চার বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করা যাবে। আবেদনের শেষ সময় ২০ অক্টোবর।
দেশের অন্যতম শিল্পগোষ্ঠী প্রাণ-আরএফএল গ্রুপ ‘ট্রেইনি জোনাল ম্যানেজার’ পদে ১০০ জন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। এ পদে প্রাথমিক মাসিক বেতন ৪০ হাজার টাকা। যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। অভিজ্ঞতার শর্ত না থাকায় নতুন স্নাতকেরাও আবেদনের সুযোগ পাবেন। আবেদনের শেষ তারিখ ২৫ অক্টোবর।
বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনসে ‘এক্সিকিউটিভ-নিউট্রিশন অ্যান্ড মেনু প্ল্যানিং’ পদে নিয়োগ দেওয়া হচ্ছে। এ পদের মাসিক বেতন ৩৫ হাজার টাকা। খাদ্য ও পুষ্টিবিজ্ঞান অথবা খাদ্যবিজ্ঞানে স্নাতক ডিগ্রিধারীরা ১৫ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন। বেতনের পাশাপাশি উৎসব বোনাস, দুপুরের খাবার ও জীবনবিমার সুবিধাও রয়েছে।
পেট্রোবাংলা ও বিশ্ববিদ্যালয়ে নিয়োগ
সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মধ্যে বড় নিয়োগের সুযোগ এসেছে পেট্রোবাংলা ও এর অধীন ১২টি কোম্পানিতে। নবম ও দশম গ্রেডে মোট ৭৫৩ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। নবম গ্রেডের বেতন স্কেল ৪৪ হাজার থেকে ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা এবং দশম গ্রেডের বেতন স্কেল ৩২ হাজার থেকে ৭৭ হাজার ৩০০ টাকা। আবেদন শুরু হবে ১৮ অক্টোবর, চলবে ১৭ নভেম্বর পর্যন্ত।
এ নিয়োগে সাধারণ প্রশাসনিক পদের পাশাপাশি প্রকৌশল, তথ্যপ্রযুক্তি, কেমিক্যাল, পেট্রোলিয়াম, ভূতত্ত্ব ও রসায়ন বিষয়ে সংশ্লিষ্ট পদ রয়েছে।
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নয়টি বিভাগে ১৯ জন প্রভাষক নিয়োগ দেওয়া হচ্ছে। নবম গ্রেডের এ পদগুলোর বেতন স্কেল ৪৪ হাজার থেকে ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা। আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৪ অক্টোবর।
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়েও (বুটেক্স) প্রভাষকসহ বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এসব পদের বেতন স্কেল শুরু ৪৪ হাজার টাকা থেকে। আবেদন করা যাবে ২৯ অক্টোবর পর্যন্ত।
এ ছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইনসে সহকারী ব্যবস্থাপক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সহকারী কম্পট্রোলার ও সেকশন অফিসার পদেও ৩০ হাজার টাকার বেশি বেতন স্কেলে নিয়োগপ্রক্রিয়া চলছে। এসব পদে আবেদনের শেষ তারিখ ২০ অক্টোবর।
উচ্চ বেতনের এসব পদে আবেদন করতে প্রার্থীদের সংশ্লিষ্ট শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার শর্ত পূরণ করতে হবে। তাই আবেদন করার আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা যোগ্যতা, বয়সসীমা ও আবেদনের নিয়ম দেখে নেওয়া জরুরি।
/অ